মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ছাত্র রাজনীতিতে হুমকি-ধামকির পরিবর্তে সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে—এ দেশে আর হুমকি-ধামকির রাজনীতি চলবে না। শুধু জাতীয় রাজনীতিতেই নয়, ছাত্র রাজনীতিতেও সহনশীলতা বজায় রাখতে হবে।’
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক সম্মান ১ম বর্ষ ২০২৫-২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এমপি শ্যামল বলেন, রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের মতামত ও সম্মানকে গুরুত্ব দিতে হবে। তাদের আচরণ, চাহিদা ও প্রত্যাশা বুঝে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করেই ছাত্র রাজনীতি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা হচ্ছে মাদক। শিক্ষার্থীরাই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। নিজেদের মাদক থেকে দূরে রাখার পাশাপাশি সহপাঠী ও সমাজের অন্যদেরও মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে এমপি শ্যামল বলেন, মেয়েদের জন্য একটি হোস্টেল নির্মাণের চেষ্টা করা হবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একটি আধুনিক অডিটোরিয়াম একাডেমিক ভবন, আধুনিক গেট নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজের দক্ষিণ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। পরে তারা কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন।
উক্ত নবীনবরণ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. ওবায়দুল হক মহোদয় এর সভাপতিত্বে এবং মোহাম্মদ মাইদুল ইসলাম পাঠান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, প্রশাসক, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া।
জনাব জহিরুল হক খোকন, সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া। জনাব হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। স্বাগত বক্তব্য পেশ করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন। তিনি স্বাগত বক্তব্যে ইসলামিক স্টাডিজ, দর্শন ও ইতিহাস বিভাগের মাস্টার্স কোর্স এবং আইসিটি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং সহ কয়েকটি বিষয়ের অনার্স ও মাস্টার্স কোর্স চালু করার জন্য এমপি মহোদয় এর কাছে দাবি জানান। অধ্যক্ষ মহোদয় সভাপতির সমাপ্তি বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি হতে পেরেছ এটা তোমাদের জন্য আনন্দের বিষয়। তিনি এমপি মহোদয়কে উদ্দেশ্য করে বলেন বক্তারা কলেজের যেসব বিষয় তুলে ধরেছেন সেগুলো কলেজের জন্য জরুরি বিষয়। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষক নিয়োগ ও একাডেমিক ভবন নির্মাণের জোড় দাবি জানান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
https://slotbet.online/