• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ মাদক কারবারি গ্রেফতার

মো. শামীম হোসাইনঃ / ৬৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুর সদর উপজেলায় ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ)সহ মো. মিরাজ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের পশ্চিম ডুমুরিতলা গ্রামের নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
পুলিশ জানায়, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মিরাজ শেখের বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালায়। এ সময় তার দখল থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, গ্রেফতার মিরাজ শেখের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি এজাহারভুক্ত আসামি।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী বলেন, “আসামির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/