• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ২৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের বাসাইলে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রংমালা নামের এক গৃহবধূ মৃত্যু হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বাসুলিয়া চাপড়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রংমালা রানী(৫৫) বাসাইল সদর ইউনিয়নের হান্দুলীপাড়া গ্রামের নরেন্দ্র মন্ডলের স্ত্রী। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রংমালা রানী হাঁটতে বের হন। এ সময় বাসাইল থেকে নলুয়ার দিকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ধাক্কায় তার পরনের কাপড় মোটরসাইকেলের সঙ্গে আটকে যাওয়ার পর চালক মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

পরে গুরুতর আহত অবস্থায় রংমালা রানীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয় জানতে চাইলে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির  বলেন,মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/