• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাধবপুরের মনতলা বাজারের ব্যবসায়ী দুলাল দেব নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার মনতলা বাজারের পরিচিত ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ওই বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতছড়ি-চাকলা এলাকায় পুরাতন মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুলাল দেব। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কীভাবে এবং কোন যানবাহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/