• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে গভীর রাতে ভাঙচুর, উদ্ধার ২ অবিস্ফোরিত ককটেল

মো. শামীম হোসাইনঃ / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের মঠবাড়িয়ায় স্থানীয় একটি বিএনপি কার্যালয়ে গভীর রাতে তালা ভেঙে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ে থাকা চেয়ার, এলইডি টেলিভিশনসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত আলম বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করা হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ভাঙচুরের পর কার্যালয়ে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। এ সময় পুলিশ দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি ভাঙা এলইডি টেলিভিশন, একটি ভাঙা তালা এবং লাল কসটেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, রাতে ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/