• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগ, আসামি ফারুককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৪৮ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ফারুককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পৈরাংকুল আব্দু মার্কেট এলাকায় ‘অত্র এলাকার সর্বসাধারণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট সন্ধ্যায় উপজেলার পৈরাংকুল গ্রামের কোনাহাটি এলাকায় ওই বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে অভিযুক্ত ফারুক আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন অসহায় ও বাকপ্রতিবন্ধী নারীর ওপর এমন নির্যাতনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার এক সপ্তাহ পার হলেও মামলার প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত ফারুককে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ইউসুফপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাছির, স্থানীয় বাসিন্দা মো. সোহেল, মো. হাসেম, সাইফুল ইসলাম ছোটন, মো. রেহান উদ্দিন, মো. নাসির উদ্দিন ও খাইরুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পৈরাংকুল গ্রামে বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/