• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎস্পৃষ্ট ২ জনের মৃত্যু

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ / ৭৮ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আসাদুজ্জামান আসাদ জেলা প্রতিনিধি সাতক্ষীরা :সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় ইউনুস আলী( ৪৮) ( ঝালমুড়ির বিক্রতা) আব্দুর রাজ্জাক মুরগী খামারি নামের ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরে কামালনগর এলাকায় ও সকালে শ্যামনগর উপজেলার ছোটভেটখালী গ্রামে পৃথক এই ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্রে জানান।।
নিহত ঝালমুড়ি বিক্রেতা মো. ইউনুস আলী (৪৮) সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার রহমত আলীর ছেলে। তার গ্রামের বাড়ি ঢাকার বিক্রমপুর এলাকায়। আর মুরগী খামারি আব্দুর রাজ্জাক গাজী (৫৭)শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর (চুনকুড়ি) গ্রামের সাবেক ইউপি সদস্য আরশাদ আলী গাজীর বড় ছেলে বলেও জানান ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানান, ইউনুস আলী সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো ভোর ৬টার দিকে ঝালমুড়ি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ইউনুস আলী । এসময় ঘরের পাশে থাকা তার ঝালমুড়ি বিক্রির ভ্যানগাড়িটি স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যু বরন করে ।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনুস আলীর ঘরের উপর দিয়ে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে ঘরের পাশে রাখা তার ভ্যানের উপর পড়ে দুর্ঘটনা হয়।। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।
এদিকে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামের মুরগী খামারি আব্দুর রাজ্জাকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এলাকাধিক সূত্রে জানান আব্দুর রাজ্জাক গাজী সকাল ৯টার দিকে নিজের মুরগীর খামারে কাজ করার সময় বিদ্যুতের লাইনে শটখায়। পরে আব্দুর রাজ্জাক গাজীকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ শাফিউল আলম পাটোয়ারী বলেন, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করাও হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/