• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ১৩৩ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) বিরলে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, বিএমডিএ বিরল জোনাল অফিসের সহকারী প্রকোশলী শহিদুল ইসলাম, কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬৯ জন ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১০৭ জনকে সংবর্ধনা এবং ফলজ গাছের চারা প্রদান করা হয়। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৪ জন শিক্ষার্থীকে ১৪ টি বাইসাইকেল ও উপজেলায় সেলাই প্রশিক্ষণ গ্রহণকারী ০৯ জন নারীর মাঝে ০৯ টি সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য বলেন, আমরা আজকে যারা মঞ্চে বসে আছি, আগামীদিনে তোমরা আমাদের কোন না কোন একটি চেয়ারের অধিকারী হবে। তোমাদের জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলবে। নিয়ম শৃঙ্খলার মধ্যে চলাফেরা করবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলবে। একটা রুটিন নির্ধারণ করে তোমরা তোমাদের লক্ষ্য বাস্তবায়ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/