• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মাধবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অর্থনৈতিক মুক্তির প্রতীক বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোঃ ফয়সল বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও জনগণের কল্যাণ বিএনপির মূলনীতি। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের কথাও স্মরণ করেন।
সৈয়দ ফয়সল আরও বলেন, বিএনপির নেতৃত্বে জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহসভাপতি অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সামসুল ইসলাম মামুন, মাসুকুর রহমান, আললগীর কবির প্রমুখ।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/