• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) বিরলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপন, পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সহ-সভাপতি ও কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা, সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহার প্রমূখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সহসভাপতি, এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক এম এ রশিদ, আকতারুজ্জামান বাদল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম রবি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এর আগে বিরল নয়ামেলা হতে দুলহরী গ্রামে যাওয়ার সড়কের দুইধারে বৃক্ষরোপণ এবং দুলহরী গ্রামের পুকুরে ও নোনা নদীর উন্মুক্ত স্থানে পোনামাছ অবমুক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/