• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বৈডাঙ্গায় পাখিভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে ভ্যানচালক নিহত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৮১ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় পাখিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক নুর ইসলাম (৭০) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী হিংগাড়পাড়া গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুর ইসলাম তার পাখিভ্যানটি মহাসড়কের বাম পাশ থেকে ডান পাশে নেওয়ার জন্য ঘোরানোর সময় ঝিনাইদহের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল সরাসরি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক নুর ইসলামের মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী হানিফ (১৭) আহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের রমজান আলীর ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির এসআই রাজিব হোসেন এবং আরাপপুর হাইওয়ে ক্যাম্পের ওসি জাহানুর ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/