• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে তিন লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং বিনষ্ট

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ১০৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: বিরলে দেশীয় মাছের প্রজাতি রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং বিনষ্ট অব্যাহত রয়েছে।
‎
‎রবিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৩ লক্ষধিক টাকার জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করে উপজেলা প্রশাসন।
‎
‎উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান, উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের খোপড়া গ্রাম হতে রামচন্দ্রপুর নোনা-নদীর খাড়ী থেকে ৬৬ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পানিতে ব্যবহার করে মৎস্য আহরণকালে জব্দ করা হয়।
‎
‎বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলামসহ মৎস্য দপ্তরের সকলে জনসচেতনতা বৃদ্ধিতে নিষিদ্ধ জালগুলো ব্যবহার করে মৎস্য আহরণে নিরুৎসাহিত করে আসছি। তদুপরী বিভিন্ন স্থানে এ জালগুলোর ব্যবহার হওয়ায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সকলকে দেশীয় প্রজাতি রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালসহ জীববৈচিত্রের ক্ষতি হয় এমন কাজ হতে বিরত থাকার আহ্বান জানিয়ে সহযোগিতা কামনা করেন তিনি।
‎
‎বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে জব্দকৃত জাল ধ্বংসের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ১২নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসিন আলী, বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মুসলিম হক এবং সদস্য মুরছালিন হোসেনসহ সংশ্লিষ্ট অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/