• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে জনতার হাতে দুই ডাকাত আটক; দেশীয় অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মো. শামীম হোসাইনঃ / ১৩৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে একাধিক মামলার দুই আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রামদাসহ দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া দুটি বোরখা, একটি টি-শার্ট ও একটি লুঙ্গিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয়রা তাদের আটক করে নাজিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন—বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাদিম শেখ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপর আটককৃত জাকারিয়া শেখের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলেও জানা গেছে।
পুলিশ আরও জানায়, স্থানীয় রেজাউল শেখের বাগানে শুক্রবার রাত থেকে ৬ থেকে ৭ জনের একটি দল অবস্থান করছিল। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে রামনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের ঘেরাও করে। এ সময় দুইজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে আটক দুজনের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ক্ষুব্ধ জনতা তাদের আটকে রেখে নাজিরপুর থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত অস্ত্রসহ দুই আসামিকে হেফাজতে নেয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের সঙ্গে থাকা অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/