মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষ্যে ২৬ আগস্ট রোজ বুধবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রফেসর আলহাজ্ব মোঃ আবুল খায়ের ভূঞা এর সভাপতিত্বে ও জনাব আসাদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব এ. কে. এম. ওবায়দুল হক মহোদয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ বন্দে আলী, বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ। প্রফেসর মির্জা গালিব রুমি, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ। প্রফেসর মোঃ সাইফুল্লাহিল হোসাইন চৌধুরী, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ। উক্ত অনুষ্ঠানে “সমাজ সংস্কারক হিসেবে রাসূল (সা.) এর অবদান” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব মাহমুদুর রহমান ভূঞা। এছাড়াও বক্তব্য পেশ করেন জনাব মোহাম্মদ জহির উদ্দিন, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ। জনাব মো. সৈয়দ হোসেন, সহযোগী অধ্যাপক। জনাব সামসুল হক, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। জনাব মোঃ কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। জনাব বেলায়েত হোসেন, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। জনাব হাবিবুর রহমান খান, বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান বিভাগ। জনাব মোহাম্মদ কামাল হোসেন, বিভাগীয় প্রধান গণিত বিভাগ। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রমুখ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা রাসূল (সা.) এর সীরাত এর উপর আলোচনা করেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে সীরাত কুইজ ‘ক’ একাদশ ও দ্বাদশ এবং ‘খ’ স্নাতক-স্নাতকোত্তর, হামদে বারী তায়ালা ক ও খ, নাতে রাসূল (সা.) ‘ক’ ও ‘খ’, রচনা- হযরত মুহাম্মদ (সা.) এর মাক্কী জীবন এবং হযরত মুহাম্মদ (সা.) এর মাদানী জীবন ‘ক’ ও ‘খ’ মোট আটটি ভাগে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বিজয়ীদের মাঝে আজকে পুরস্কার বিতরণ করা হয়েছে। বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন রাসূল সা. এর সুন্নাহ এর পরিপূর্ণ অনুসরণ করতে হবে। তাহলেই আমাদের জীবন সাফল্য হবে।
https://slotbet.online/