• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বাসচাপায় নারী নিহত, পরে চিকিৎসাধীন সেনাসদস্য স্বামীরও মৃত্যু

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৮৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহে বাসচাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তার স্বামী সেনাসদস্য সোহেল কাজীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকার গ্যাস ডিপোর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল কাজী নড়াইলের লোহাগাড়া থানার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-তে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

স্থানীয়রা জানান, সকালে সোহেল কাজী তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি শৈলকুপার বড়দাহ এলাকায় যাচ্ছিলেন। ভুটিয়ারগাতী এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি মারা যান। গুরুতর আহত হন তার স্বামী সোহেল কাজী। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর সিএমএইচে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তুলি মারা যান। গুরুতর আহত সোহেল কাজীকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে যশোর সিএমএইচে স্থানান্তর করা হয়।

নিহত তুলির মা নুরজাহান বেগম বলেন, আমার জামাই ও মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। পথে সড়ক দুর্ঘটনায় আমার মেয়ের মৃত্যু হয়। আহত জামাইকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে যশোর সিএমএইচে নেওয়ার পর সেও মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনায় সেনাসদস্যের স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত সেনাসদস্য সোহেল কাজীও যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/