• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞানের অগ্রযাত্রার এ যুগে ইসলামের সর্বজনীন কল্যাণ তুলে ধরতে গবেষণায় মনোযোগ দিতে হবে’ ; ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১২৬ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ২২ আগস্ট, ২০২৬ ইং রোজ শনিবার, রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ল’ রিসার্চ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে ‘এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ’ শীর্ষক ১০ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন, সেন্টারের জেনারেল সেক্রেটারি সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।
১০ সপ্তাহব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে গবেষণার মৌলিক ধারণা, গবেষণার কৌশল ও প্রকাশনা এবং গবেষণা প্রস্তাবনা তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। ড. মোহাম্মদ নাছের উদ্দিনের পরিচালনায়, সেন্টারের নির্বাহী পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের জেনারেল সেক্রেটারি ও সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন।
প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, প্রমাণের যুগ, প্রমাণ ছাড়া বর্তমান যুগের মানুষ কোনো কিছুই বিশ্বাস করতে চায় না। বিজ্ঞানভিত্তিক প্রমাণ ও যাচাই প্রক্রিয়ার দুর্বলতায় সবকিছু এলামেলো হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে মৌলিকত্ব। ইসলামের সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় মূলনীতি জ্ঞান-বিজ্ঞানের চর্চাকে মানুষ ও প্রকৃতির কল্যাণে একটি কল্যাণকর কক্ষপথে পরিচালনা করতে সাহায্য করে। ইসলাম ছাড়া এমন সুস্পষ্ট ও কল্যাণকর নীতি আর কোন সভ্যতায় নেই। বিজ্ঞানকে ইতিবাচকভাবে ব্যবহার করে ইসলামের সর্বজনীন কল্যাণ গণমানুষের কাছে তুলে ধরতে হলে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী একদল মানুষকে গভীর গবেষণা ও প্রশিক্ষণে মনোনিবেশ করতে হবে। সেই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের প্রতিটি গবেষণা কোর্স পরিচালিত হয়ে থাকে। ইসলামি জ্ঞান-গবেষণায় গবেষণা পদ্ধতির প্রয়োগ বর্তমান সময়ের অনিবার্য দাবী। আর্থ-সামাজিক পরিমণ্ডলে ইসলামের নীতির প্রয়োগ, জ্ঞানের জগতে নতুন জ্ঞানসৃজন, মানবতার কল্যাণ এবং একাডেমিক ক্ষেত্রে ইসলামিক এক্সিলেন্সি অর্জনের ক্ষেত্রে ‘এডভান্স কোর্স অন রিসার্চ মেথোডলজি ইন ইসলামিক স্টাডিজ’ অসামান্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।এই অঙ্গনে মেধাবী তরুণদের আগ্রহ আমাদের আশান্বিত করে।
সভাপতির ভাষণে সেন্টারের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম বলেন, গবেষণাভিত্তিক উচ্চমানের প্রশিক্ষণের আয়োজন বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের নিয়মিত কার্যক্রমের অংশ। সেন্টারের আয়োজিত কৌসগুলো নবীনদের মধ্যে সাড়া জাগিয়েছে। প্রশিক্ষণ কর্মশালার ধারাবাহিকতায় আগামী মাসেই উসূলে ফিকহ৷ ও ইফতা সম্পর্কে একটি এডভান্স কোর্স আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উদ্বোধনী দিনে দুটি সেশনে ক্লাস নেন যথাক্রমে বিশিষ্ট গবেষক ও কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু তৈয়ব মোঃ নাজমুছছাকিব ভুঁইয়া।
এ কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী ও ড. মোহাম্মদ নাছের উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/