• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহ্যবাহী নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা: ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে বিপুল উদ্দীপনা

নিজস্ব প্রতিবেদকঃ / ৬৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

​ঢাকা, ২১ আগস্ট ২০২৬: রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তিকে উপজীব্য করে নগরবাসীর মনে শহরের প্রতি মমত্ববোধ, ভালোবাসা ও দায়িত্বশীলতা জাগ্রত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

​শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৬টি নৌকা বাইচের দল এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ এক আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।

​শুক্রবার দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে নৌকা বাইচ দেখতে হাজার হাজার উৎফুল্ল মানুষের সমাগম ঘটে। শত শত নৌকা ও ট্রলারে ভেসে নাগরিকরা পরিবার-পরিজন নিয়ে বুড়িগঙ্গার বুকে উপস্থিত হন। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস ও শত শত নৌকার উজ্জ্বল উপস্থিতিতে বুড়িগঙ্গা নদী রূপ নেয় ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক আনন্দের এক মহা মিলনমেলায়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে কাজ করছে সরকার। বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে ওয়াসা, বিআরটিএ, পর্যটন কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।” বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে পুনর্জীবিত করায় তিনি ডিএসসিসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি বলেন, “ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটি একটি অনন্য উদ্যোগ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার এই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।”

​সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, “ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে, আর সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।” তিনি জানান, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‍্যালি, নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। এছাড়া কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি নগরবাসীকে পরিচ্ছন্নতা রক্ষায় ও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

​প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম পুরস্কার লাভ করে ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদের দল, দ্বিতীয় স্থান অধিকার করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় পুরস্কার অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য জনাব রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/