• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মানুষের অন্তহীন খোঁজার গল্প নিয়ে মঞ্চে ‘অন্বেষণ’

নিজস্ব প্রতিবেদক: / ১৪৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মানুষের জীবনের শুরু থেকেই চলে এক অন্তহীন খোঁজ, ভালোবাসা, সুখ, নিরাপত্তা, সাফল্য, স্বপ্ন কিংবা জীবনের অর্থ। কখনো এই অনুসন্ধান মানুষকে নিয়ে যায় স্রষ্টার কাছে, আবার কখনো ফিরিয়ে আনে নিজের কাছেই। মানুষের সেই পাওয়া-না পাওয়া, আকাঙ্ক্ষা, প্রশ্ন ও আত্মসন্ধানের গল্প নিয়েই নির্মিত হয়েছে নৃত্য প্রযোজনা ‘অন্বেষণ’।

আগামী ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে নৃত্য প্রযোজনা ‘অন্বেষণ’। অংশগ্রহণ করবে একাডেমির ক্ষুদে, নবীন ও এডাল্ট বিগিনার্স শিক্ষার্থীরা।

নর্তনম ডান্স একাডেমির আর্টিস্টিক ডিরেকটর ও কোরিওগ্রাফার মনোমি তানজানা অর্থী -এর ভাবনায় নির্মিত এই প্রযোজনায় নৃত্যকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, মানুষের অন্তর্জগতের অনুভূতি ও যাত্রা প্রকাশের ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে। সৃজনশীল ও সমকালীন নৃত্যভাষার সঙ্গে বিভিন্ন নৃত্যধারা, সংগীত, আলো ও মঞ্চভাবনার সমন্বয়ে তৈরি হয়েছে প্রযোজনাটির নিজস্ব আবহ।

মনোমি তানজানা অর্থী বলেন, “‘অন্বেষণ’ শুধু একটি মঞ্চ প্রযোজনা নয়, এটি আমাদের শিক্ষার্থীদের নিজেদেরও একটি যাত্রা। তারা যেন নৃত্যের মাধ্যমে নিজেদের অনুভূতি, সম্ভাবনা ও সত্তাকে নতুনভাবে আবিষ্কার করতে পারে—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিদিন অনেক কিছু খুঁজি, কিন্তু সেই খোঁজের মাঝে অনেক সময় নিজেকেই ভুলে যাই। ‘অন্বেষণ’ কোনো নির্দিষ্ট উত্তর দিতে চায় না; বরং দর্শকের মনে কিছু প্রশ্ন তৈরি করতে চায়, যার উত্তর হয়তো প্রত্যেকে নিজের ভেতরেই খুঁজে পাবেন।”

‘অন্বেষণ’-এর মূল যাত্রা খোঁজা, আকাঙ্ক্ষা, দ্বন্দ্ব, উপলব্ধি এবং নিজের কাছে ফিরে আসা। দর্শক যেন শুধু একটি নৃত্য পরিবেশনা উপভোগ না করে, বরং নিজের জীবনের কোনো না কোনো ‘অন্বেষণ’-এর সঙ্গে এর সংযোগ খুঁজে পান এটাই প্রযোজনাটির অন্যতম লক্ষ্য।

নৃত্য প্রযোজনা: ‘অন্বেষণ’
আর্টিস্টিক ডিরেকটর ও কোরিওগ্রাফার: মনোমি তানজানা অর্থী
প্রতিষ্ঠান: নর্তনম ডান্স একাডেমি
তারিখ: ২১ আগস্ট ২০২৬, শুক্রবার
মঞ্চ: নীলিমা ইব্রাহিম মিলনায়তন, বাংলাদেশ মহিলা সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/