• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রুমমেটের ছুরিকাঘাতে পলিটেকনিক ছাত্র নিহত, আটক ১

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ শহরে মেসে খাবার ও বাজার করা নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাওসার (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন।

এ ঘটনায় হত্যায় ব্যবহৃত ছুরিসহ লিখন খাঁ (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পৌর এলাকার মহিলা কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কাওসার হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আটক লিখন খাঁ সদর উপজেলার বাড়িবাথান দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। সে গান্না ইউনিয়নের শৈলমারি গ্রামের লিটু খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাওসার ও লিখনসহ ৬-৭ জন শিক্ষার্থী একটি মেসে ভাড়া থাকতেন। তারা সবাই মিলে রান্না করে খাবার খেতেন। বৃহস্পতিবার দুপুরে খাবার কম পড়াকে কেন্দ্র করে কাওসার ও লিখনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় মেসের বাজার ও কেনাকাটা নিয়ে তাদের মধ্যে ফের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে লিখন মেসে থাকা একটি ছুরি দিয়ে কাওসারের ঘাড়ে আঘাত করেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত কাওসার মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাহিদ এমরান তন্নী বলেন, ঘাড়ে আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় কাওসারকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, মেসে থাকা ৬-৭ জন একসঙ্গে রান্না করে খাবার খেতেন। দুপুরে খাবার কম পড়াকে কেন্দ্র করে কাওসার ও লিখনের মধ্যে তর্ক হয়। পরে সন্ধ্যায় বাজার ও কেনাকাটা নিয়ে বিরোধের একপর্যায়ে লিখন ছুরি দিয়ে কাওসারকে আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হত্যায় ব্যবহৃত ছুরিসহ লিখনকে আটক করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/