• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের সাগান্নাতে ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত , দর্শকের ঢল

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী এ খেলার আয়োজন করা হয়। খেলাকে ঘিরে সাগান্না গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে দর্শকরা উপভোগ করেন গ্রামবাংলার প্রাচীন এই লোকজ ঐতিহ্য।

এবারের ঝাপান খেলায় বিভিন্ন অঞ্চল থেকে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। খেলায় চুয়াডাঙ্গা জেলার মহিদ আলী দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে সুনাম অর্জন করেন। তার দলের খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকদের সূত্রে জানা যায়, প্রতি বছর মানতের মাধ্যমে এই ঝাপান খেলার আয়োজন করা হয়। যেহেতু এটি মানতের খেলা, তাই প্রতিযোগিতায় কোনো দল বা খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি। তবে দর্শকদের মন জয় করার দিক থেকে চুয়াডাঙ্গার দলটি ছিল সবার আলোচনায়।

দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী আয়োজনের সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানীয় মানুষের আবেগ ও বিশ্বাস। সাগান্না গ্রামের তৈয়ব ফকিরের উদ্যোগে প্রতিবছর এ খেলার আয়োজন করা হয়। তিনি টানা ৪২ বছর ধরে এই ঝাপান খেলার আয়োজন করে আসছেন।

দিনভর খেলা দেখতে সাগান্না গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ ভিড় করেন। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী এই ঝাপান খেলাকে ঘিরে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্থানীয়দের মতে, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার লোকজ সংস্কৃতির এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বন্ধনও আরও দৃঢ় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/