মুসলিম হক, বিরল(দিনাজপুর) বিরলে সোমবার সকালে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কালিয়াগঞ্জ ক্লাস্টারের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ১২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ খায়রুন নাহার এর সভাপতিত্বে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অধীন চন্দ্র সরকার। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা এবং অভিভাবকগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
কালিয়াগঞ্জ ক্লাস্টারের মোট ২৫ টি বিদ্যালয়ের মধ্যে চারজন টেলেন্টপুলে ও আট জন সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
https://slotbet.online/