• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সুপারি চারা খাওয়াকে কেন্দ্র করে দুই ছাগল হত্যা, থানায় অভিযোগ

মো. শামীম হোসাইনঃ / ৮০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের নেছারাবাদে চারটি সুপারি চারা খাওয়ার অভিযোগে দুটি ছাগলের চার পা বেঁধে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপর একটি ছাগলও মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাগল দুটির মালিক একই গ্রামের দরিদ্র কৃষক মো. হালিম হাওলাদার। ঘটনার পর ওই রাতেই তিনি মৃত ছাগল নিয়ে নেছারাবাদ থানায় একই এলাকার বাসিন্দা সুনীল হালদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
হালিম হাওলাদার জানান, বাড়ির সামনের সরকারি রাস্তার পাশে সুনীল হালদারের লাগানো সুপারি চারার বাগান রয়েছে। রোববার সকালে তিনি ছাগলগুলো ঘরে রেখে খাবার সংগ্রহ করতে বের হন। দুপুরে বাড়ি ফিরে ছাগলগুলো দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বিকেলে সুনীলের সুপারি বাগানের পাশের খালে চার পা বাঁধা অবস্থায় ছাগলগুলো ভাসতে দেখেন তিনি। স্থানীয়দের সহায়তায় ছাগলগুলো উদ্ধার করা হলে দুটি মৃত এবং অপর একটি মৃতপ্রায় অবস্থায় পাওয়া যায়।
হালিমের অভিযোগ, তার তিনটি ছাগল সুনীলের চারটি সুপারি চারা খেয়ে ফেলেছিল। এতে ক্ষিপ্ত হয়ে সুনীল ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেন।
হালিম বলেন, “আমি গরিব মানুষ। তিনটি ছাগলই আমার সম্বল। চারটি সুপারি চারা খাওয়ার অপরাধে আমার ছাগলগুলোকে এভাবে বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।”
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার বিষয়ে সুনীলকে জিজ্ঞাসা করলে তাকে হুমকি দেওয়া হয়। হালিমের দাবি, সুনীল তাকে বলেন, বেশি বাড়াবাড়ি করলে তার অবস্থাও ছাগলের মতো হবে।
স্থানীয় গ্রাম পুলিশ মো. শাহাদাৎ বলেন, হালিম অত্যন্ত দরিদ্র। তার তিনটি ছাগল সুনীলের চারটি সুপারি চারা খেয়েছিল বলে তিনি শুনেছেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়। এতে দুটি ছাগল মারা গেছে এবং অপরটি মৃতপ্রায় অবস্থায় রয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় ইউপি সদস্য রুবেল গাজীও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালিম হাওলাদার দরিদ্র মানুষ। সুপারি চারা নষ্ট করার অভিযোগে ছাগলগুলোর পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছে। এতে দুটি ছাগল মারা গেছে এবং অপরটির অবস্থাও খুবই খারাপ।
তবে ছাগল হত্যার অভিযোগ অস্বীকার করেছেন সুনীল হালদার। তিনি বলেন, “ছাগলগুলো আমার সুপারি চারা খেয়েছে। আমি শুধু তাড়িয়ে দিয়েছি, মারিনি।”
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/