• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাইনিং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নতুন কুঁড়ি জাতীয় বিজয়ীদের বর্ণাঢ্য সংবর্ধনা

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা: / ৯২ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

শাহাদাত কামাল শাকিল: কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে জমকালো অনুষ্ঠান, অতিথিদের প্রশংসায় তরুণ ক্রীড়াবিদদের ভবিষ্যৎ কুমিল্লা অঞ্চলের গর্বিত ক্রীড়া অর্জনকে সম্মান জানাতে গতকাল কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়াম রুমে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬” এর জাতীয় পর্যায়ের বিজয়ীদের বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে সাইনিং স্পোর্টিং ক্লাব কুমিল্লা।

মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
মো: কবির খান চেয়ারম্যান, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ও মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব, কাউন্সিলর বিসিবি বদরুল হুদা জেনু সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ এমদাদুল হক এমদুসদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা কুমিল্লা, সাবেক ন্যাশনাল কোচ, বিসিবি মো: বকতিয়ার রহমান গাজী- জেলা ক্রীড়া অফিসার, কুমিল্লা হুমায়রা কবির উপদেষ্টা, সাইনিং স্পোর্টিং ক্লাব, কুমিল্লা
হাজী মামুন হুদা সাধারণ সম্পাদক, জেলা কারাতে এসোসিয়েশন
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান (আবু)। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই সংবর্ধনা কুমিল্লার ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের মুহূর্ত। তরুণ ক্রীড়াবিদদের হাত ধরেই দেশের খেলাধুলা আরও এগিয়ে যাবে এবং এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা।

অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক, কোচ, খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

পরিশেষে সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান (আবু) সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/