• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সখীপুরে এসএসসি পাশ শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে ক্যান্সারে আক্রান্ত মা’কে অর্থসহযোগিতা

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ১০৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাশ করার আনন্দে মিষ্টি ক্রয় না করে সেই টাকা তুলে দিলো সহপাঠীর মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য। আজ রবিবার সকালে ওই সহপাঠীদাদা সাত্তার সিকদারের হাতে সেই টাকা তুলে দিয়েছে উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতন ২০২৬ সালে এসএসসি পাশ করা শিক্ষর্থীরা। তাদের সঙ্গে ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছেন বলে জানায় ওই স্কুলের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল।
খোঁজ নিয়ে যানা যায়, এসএসসি পরীক্ষার রেজাল্টের ২/৩ দিন আগে নাঈমের মায়ের শরীরে ক্যান্সারের জীবাণু সনাক্ত হয়। এ রোগের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল নাঈমের পরিবার দিশেহারা হয়ে পড়েন। এ সংবাদে নাঈমের সহপাঠীরা সিদ্ধান্ত নেয় ” এসএসসি পাশের আনন্দে মিষ্টিমুখ না করে অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাবো।”
স্কুল কর্তৃপক্ষ জানায়, পাশ করা শিক্ষার্থীরা বিশ হাজার টাকা আর অন্যান্য শিক্ষার্থী এবং শিক্ষকরা বিশ হাজার টাকা, মোট চল্লিশ হাজার টাকা নাঈমের মায়ের চিকিৎসার জন্য দেয়া হয়েছে। আমাদের মাধ্যমে আরও কেউ সহযোগিতা করলে তা পৌঁছে দেওয়া হবে।
এসএসসি পাশ করা ইমরান, জাহিদ ও আপন জানায়, পাশ করার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা বেশি আনন্দিত।
কলতান বিদ্যানিকেতনে কারিগরী ভোকেশনাল শাখা থেকে এবছর এসএসসিতে জিপিএ ৪.৮২ পাওয়া নাইম সিকদার বলে, আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সাথে আমার মায়ের পাশে দাড়ানোর জন্য আমার সহপাঠী, শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, শিক্ষার্থীর এমন মানবিক উদ্যোগ দেখে আমি আনন্দে আবেগ আপ্লুত হয়েছি। আমি নাঈমের মায়ের জন্য এবং শিকার্থীদের জন্য দোয়া চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/