• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ১১৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মুসলিম হক, বিরল(দিনাজপুর) রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্য নিয়ে এবার ১৬ হতে ৩০ আগস্ট ২০২৬ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর বিরল এর আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলেচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আল এমরান, কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম সহিদ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজোলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে ০৩ জন সফল মৎস্যচাষীকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। শেষে মির্জাপুর আনছার ও ভিডিপি সমবায় উন্নয়ন সমিতির পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/