• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৯৫ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ উঠেছে। ১৪ আগস্ট শুক্রবার সকালে ফার্মের ম্যানেজারকে না জানিয়ে হলিধানী রেশম বোর্ড থেকে খড়ি বিক্রয়ের এমন অভিযোগ পাওয়া গেছে ফার্মের শ্রমিকদের বিরুদ্ধে। ফার্ম ম্যানেজারের দাবী রেশম বোর্ডের উপ-পরিচালকের নির্দেশেই খড়িগুলো মিনিফিলিসারের জ্বালানীর জন্য দেওয়া হচ্ছিল। এদিকে উপ-পরিচালকের দাবী খড়ির বিষয়ে কিছুই জানেন না তিনি।

জানা যায়, ভোর সকালে ফার্মের শ্রমিক নূরইসলাম গাড়ি বোঝাই করে বাহিরে বিক্রয় করা জন্য নিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে। পরে জানা যায় ফার্মের ওই খড়ি বাহিরে বিক্রয় করার জন্য আনা হয়েছে। ঝিনাইদহের হলিধানী রেশম উন্নয়ন বোর্ডের বিভিন্ন গাছের খড়ি টেন্ডারের মাধ্যমে বিক্রয় হবার কথা। অথচ কোন টেন্ডার ছাড়াই ফার্মের খড়ি বিক্রয় করা হচ্ছে। এর আগেও ফার্মের ম্যানেজারকে ম্যানেজ করে ফার্ম থেকে বিভিন্ন সময়ে কয়েক গাড়ি খড়ি গোপনে বিক্রয় করা হয়।

ফার্মের শ্রমিক নূর-ইসলাম জানান, ফার্মের ম্যানেজার গতকাল বৃহস্পতিবার তাকে মৌখিক ভাবে ওজন করে খড়ি বিক্রয়ের কথা বলে। তার নির্দেশে ভোর সকালে শালিয়া গ্রামের তাওহিদ ইসলামের ভ্যানে করে প্রায় ২০মন খড়ি বিক্রয়ের উদ্দেশ্যে ওজন করতে আনা হয়। এসময় স্থাণীয়রা খড়ির গাড়িসহ তাকে বাঁধা দেয়।

স্থাণীয় কৃষক ইব্রাহীম জানান, সকালে মাঠে যাবার সময় দেখতে পায়, ফার্ম থেকে একভ্যান খড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে। ভ্যান চালকের কাছে খড়ির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন খড়িগুলো বিক্রয় করা হবে, এজন্য ওজন করতে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগেও ফার্ম থেকে বেশ কয়েক গাড়ি খড়ি বিক্রয় করা হয়েছে। নতুন ম্যানেজার আসার পরে, পুরাতন শ্রমিকদের দিয়ে বিভিন্ন অনিয়ম করতে গেছে, কিন্তু ওই শ্রমিকরা ম্যানেজারের কথা না শুনাই তাদরকে বাদ দিয়ে, নতুন শ্রমিকদের নিয়ে ফার্মের বিভিন্ন ধরনের গাছ বিক্রয় করছে।

ফার্মের ম্যানেজার মোঃ স্বপন বাবু জানান, মূলত ফার্মের মাঠে তুত-গাছসহ বিভিন্ন গাছের ডালপাড়া বা খড়ি কর্তন করা হয়েছে। গত সপ্তাহে পরিচালক মহাদ্বয় সারা মাঠ পরিদর্শন করেন। তিনি কিছু খড়ি মিনি-ফিলিসারে দেওয়র নিদের্শ দিয়েছে। সেই নির্দেশে ২০ থেকে ৩০ মন খড়ি মিনিফিলিসারে দেওয়ার জন্য নেওয়া হয়। যেহেতু ফার্মের ভিতরে ওজন করার যন্ত্র নাই, সে কারনে পাশে ওজন মাপার যন্ত্রে ওজন করার জন্য নেওয়া হয়েছে। আজ সকালে আমার উপস্থিতে খড়ি নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমাকে জানানো হয়নি। তবে ওই খড়িগুলো মিনিফিলিসারে দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হয়েছে।

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ আব্দুল মালেক বলেন, মিনিফিলিসারে মেশিনের জন্য প্রথমে কিছু চিকন খড়ি লাগে। সেগুলো ওখানে রাখা আছে। তুত গাছের খড়ি ব্যবহার করলে রেশম সুতা কালো হয়ে যায় একারনে আমরা ওখানকার খড়ি ব্যবহার করি না। ফার্মের খড়িগুলো সরকারি নিয়মে টেন্ডারের মাধ্যমে বিক্রয় হবার কথা। আজ ফার্ম থেকে কি কারনে খড়িগুলো বের হয়েছে আমি জানিনা। আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, ১৯৮৩ সলে ঝিনাইদহ আঞ্চিলক রেশম সম্প্রসারণ স্থাপিত হয়। দক্ষিণ অঞ্চলের রেশম চাষ সম্প্রচারণ ও দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তৎকালীন রেশম বোর্ড কার্যালয়টি স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে এটি ঝিনাইদহ হলিধানী রেশম বীজাগার চত্বরে স্থানান্তরিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/