মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া দেবিদ্বারের দম্পতি খোকন সরকার (৫৪) ও ফজিলত বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে দেবিদ্বার উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে নিহতদের গ্রামের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ হন খোকন ও তাঁর স্ত্রী ফজিলত। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় খোকন মারা যান। পরদিন বুধবার বিকেল ৪টার দিকে মারা যান স্ত্রী ফজিলত।
স্বামীকে দাফনের মাত্র ছয় ঘণ্টা পর স্ত্রীর মৃত্যুর ঘটনায় দেবিদ্বারের উজানীকান্দি ও উজানীজোড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার স্বামীর কবরের পাশেই ফজিলত বেগমকে দাফন করা হয়।
https://slotbet.online/