• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজদীখানে বিএনপি কার্যালয়ে আগুন—সভাপতির ছেলে আটক

সিরাজদীখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সিরাজদীখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোদ ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে মনির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় মনির হোসেন (২৬) তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

এর আগে গত ১৭ জুলাই দিবাগত রাতে বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চান্দেরচর লেকু মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের আধারে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২২ শে জুলাই যুবদল কর্মী আ:সালাম বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে সিরাজদীখান থানায় মামলা রুজু করে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নামে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২২শে জুলাই নাহিদ হাসান (২৩) ও ওসমান গনি (২৪) নামে দুজনকে আটক করে রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পায় বলে জানায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে মনির হোসেনের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।মনির দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংঘাতের ভিত্তিতে

মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা আলোচনা। কারণ, যে কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে, সেটি বালুচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়। আর অভিযুক্ত মনির ওই ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলামের ছেলে।

২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ও প্রধান আসামির মনির হোসেনের বাবা শহিদুল ইসলাম বলেন, কারো ইন্ধনে হয়তোবা এরকম কাজটা করেছে তবে কি কারনে করেছে তা পুলিশ বলতে পারবে।

বালুচর ইউনিয়নের বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, কারো ইন্ধনে হয়তোবা এমন কাজটি করেছে তবে অত্যন্ত দুঃখজনক রাজনৈতিক কার্যালয় কোনো ব্যক্তিগত বিরোধ মেটানোর জায়গা নয়। ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক বিরোধ থাকলে তা আইনগতভাবে সমাধান করা উচিত।

অন্যদিকে, বিএনপি সভাপতির ছেলের বিরুদ্ধে বিএনপিরই কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ায় বালুচর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে স্থানীয় চায়ের দোকান, বাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

বালুচর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ জানান,ঘটনার বিষয়টি আমি অবগত আছি তবে বিএনপি নেতার ছেলে হোক বা অন্য কেউ হোক এই নেক্কার ঘটনার জন্য অপরাধীর শাস্তি হওয়া উচিত ।

সিরাজদীখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলাউদ্দিন বলেন,বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা আজ বুধবার আদালতে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আসামি মনির হোসেন। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন । তবে বিস্তারিত বিষয়টি আপনাদের পরে জানানো হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/