এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের টাটা সার্ভিস সেন্টারে নিরাপত্তাকর্মী আব্দুর রহমান (৫৮)-কে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জুয়েল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামাদি।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জগন্নাথপুর ইউনিয়নে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন নিটল-টাটা সার্ভিসিং সেন্টারে ডিউটিতে আসেন আব্দুর রহমান। সকাল ১১টার দিকে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে তার শেষ কথা হয়। এরপর থেকে স্বজনরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পান।
পরবর্তীতে রাতে ডিউটিতে আসা অপর নিরাপত্তা প্রহরী তোয়াবুর রহমান গেট তালাবদ্ধ দেখে ভেতরে প্রবেশ করতে না পেরে নিহতের ছেলেকে সঙ্গে নিয়ে বাউন্ডারির দেওয়াল টপকে ভেতরে ঢোকেন। সেখানে আব্দুর রহমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ওই প্রতিষ্ঠানেরই সাবেক নিরাপত্তা প্রহরী জুয়েলকে আটক করে পুলিশ। এ ঘটনায় আজ বুধবার নিহতের ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে জুয়েলের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
https://slotbet.online/