• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

এসএসসিতে কুমিল্লা জেলায় সেরা দেবিদ্বারের ইভা, স্বপ্ন মানবিক চিকিৎসক হওয়ার

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ২১৭ নম্বর পেয়ে কুমিল্লা জেলায় প্রথম স্থান অর্জন করেছে দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা ইভা।
দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের মোহাম্মদ জামাল হোসেন ও শাহিনুর আকতারের মেয়ে ইভা। তার বাবা-মা দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই সাফল্য পেয়েছে বলে জানায় ইভা।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইভা জানায়, মেডিকেলে পড়াশোনা করে একজন মানবিক চিকিৎসক হতে চায়। চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করাই তার স্বপ্ন।
মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে বাবা মোহাম্মদ জামাল হোসেন বলেন, ইভার এই অর্জন শুধু পরিবারের নয়, পুরো দেবিদ্বারের জন্য গর্বের। মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, ইভার অসাধারণ ফলাফলে বিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। তার মেধা ও পরিশ্রম ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/