• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক / ৪৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

​ঢাকা, ১০ আগস্ট ২০২৬ (সোমবার): পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঢাকাকে বাসযোগ্য করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে সবুজে ভরে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, রাজধানীর বায়ুদূষণ কমানো ও প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে।

​আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং ‘পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​প্রশাসক মো. আবদুস সালাম বলেন, “ঢাকা শহরে এখন আগের মতো গাছপালা নেই। আজ বায়ুদূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান ওপরের সারিতে, যা আমাদের কারোই কাম্য নয়। পরিবেশ সুন্দর রাখতে ও পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে নানা রোগ-ব্যাধি দেখা দেবে। প্রকৃতিকে বাঁচাতে এবং কার্বন ডাই-অক্সাইড কমাতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।”

​নিজের শৈশবের স্মৃতিচারণ করে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী বলেন, “এই স্কুলে পড়ার সময় চারপাশে যে সুন্দর বাগান দেখেছি, তা এখন আর নেই। ঝড়-ঝঞ্ঝার সময় সুন্দরবন যেমন প্রাকৃতিক সুরক্ষা হিসেবে বাংলাদেশকে রক্ষা করে, গাছও তেমনি আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে।”

​তিনি আরও উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই পরিবেশ নিয়ে দূরদর্শী পরিকল্পনা করেছেন। এরই ধারাবাহিকতায় সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে পরিবেশবিদদের মতে, বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য আরও বেশি গাছ লাগানো প্রয়োজন। ইতোমধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ৫০০টি এবং প্রতিটি নির্বাচনী এলাকায় ৫০০টি করে গাছের চারা দেওয়া হয়েছে। গতকাল কামরাঙ্গীরচর ও আগামী দুই দিনের মধ্যে খিলগাঁওয়ে গাছ লাগানো হবে। এই কর্মসূচি নিরবচ্ছিন্নভাবে চলবে।”

​ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আগামী দিনে দেশের নেতৃত্ব তোমাদের মধ্য থেকেই আসবে। নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রত্যেককে নিজের বাড়ি, ছাদ কিংবা টবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।”

​পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন।

​অনুষ্ঠান শেষে অতিথিগণ বিদ্যালয়ের প্রাঙ্গণে চারা রোপণ করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/