সুমন আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রোববার (৯ আগস্ট) বিকেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে নবীনগর থানার এএসআই নাঈমের নেতৃত্বে পুলিশের একটি দল বড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নবীনগর থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, জাকির হোসেন বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বড়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি পলাতক ছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন জাকির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রোববার বিকেলে বড়াইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর জাকির হোসেনকে থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (১০ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হবে।এদিকে, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বড়াইলসহ আশপাশের এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
https://slotbet.online/