• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ৫৪ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন : স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগমুহূর্তে ট্রেনের সামনের অংশের একটি পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধারে রিলিফ ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে। উদ্ধার কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে স্থানীয় যাত্রী ও সচেতন মহলের অভিযোগ, ময়মনসিংহ রেল সেকশন দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ রুটে ট্রেনের গড় গতি মাত্র ৩৫ কিলোমিটার হলেও বিভিন্ন স্থানে কাঠের পুরোনো স্লিপার, জং ধরা রেললাইন, ট্র্যাকজুড়ে ঘাস ও মাটির স্তূপসহ নানা অব্যবস্থাপনা চোখে পড়ে। বিশেষ করে গফরগাঁও স্টেশনকে এ সেকশনের অন্যতম অবহেলিত ও ত্রুটিপূর্ণ স্টেশন হিসেবে উল্লেখ করে স্থানীয়রা দ্রুত সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দুর্ঘটনার ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/