• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সখীপুরে ৬ বছরের শিশুকে চাপাটি দিয়ে হত্যার চেষ্টা

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ৬ বছরের এক শিশুকে চাপাটি দিয়ে হত্যার চেষ্টার সময় শাহেদ খান ফারুক নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ জুলাই) বোয়ালী ইকুরিয়া বাইদ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত
শাহেদ বাসাইল উপজেলার সুনকা পাড়ার আব্দুল লতিফ খানের ছেলে।
জানা গেছে, প্রায় দেড় বছর আগে শাহেদ খান ফারুক সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের আরিফ মিয়ার মেয়ে শিফাকে বিয়ে করে সৌদি আরব চলে যায়। ৩ মাস সংসার করার পর শিফা ফারুককে তালাক দিয়ে বোয়ালী ইকুরিয়া বাইদের জুলহাস উদ্দিনের ছেলে রানাকে পালিয়ে বিয়ে করে। এই বিষয় শিফার প্রাক্তন স্বামী ফারুক মেনে নিতে পারেনি। শিফা ও রানাকে খুঁজে না পেয়ে চাপাটি নিয়ে রানার ছোট ভাই আলিফকে হত্যা করার জন্য রানার বাড়ি আসে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এই বিষয়ে রানার মা ফাতেমা জানান, ফারুক এসে আমাকে ডাক দেয়। আমি তার কাছে গেলে সে আমার ছেলের কথা জিজ্ঞেস করে। পরে আমার ছোট ছেলের কথা জিজ্ঞেস করে আমি ফারুককে বলি- আপনি আপনার ছোট ছেলে দিয়ে কি করবেন? তখন সে আমাকে খারাপ ভাষায় গালি দিয়ে আমার ছোট ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। আমার ছোট ছেলেকে মারার জন্য ফারুক চাপাটি নিয়ে আমার বাড়িতে আসে।

পাশের বাড়ির রুমা আক্তার জানান আমি প্রতিদিন আমার স্বামীর জন্য দুপুরে দোকানে ভাত পাঠানোর জন্য এখানে আসি। আজ ফারুক আমাকে জিজ্ঞেস করেন আলিফ কোন স্কুলে পড়ে। আমি বলি প্রাইমারি স্কুলে পড়ে আলিফকে দিয়ে কি করবেন? ফারুক জানায়, আলিফকে মারবো তাই ওর মার জ্বলবে। ফারুক আরও জানায়, রানা ও শিফাকে ১ বছর ধরে খুজতেছি, পাইতেছি না। তাই আলিফকে মারবো আমার মনের স্বাদ মিটবে, প্রতিশোধ নিবো। ফারুক চাপাতি নিয়ে আসে পারে এলাকার লোকজন মিলে তাকে আটকে রেখেছি।

আলিফের বাবা জুলহাস উদ্দিন বলেন, আমি ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলাম। ঘটনার কথা জানতে পেরে জরুরি সেবা নম্বরে ফোন দেই। পরে সখীপুর থানা থেকে পুলিশ এসে ফারুককে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম মানবকণ্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায় আটককৃত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/