• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকার কোনো মন্তব্য করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ঢাকা: রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে। বাস্তবে এমন পরিস্থিতি সৃষ্টি হলে তখন প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যও করা হচ্ছে না। রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চান কি না, সে বিষয়ে একমাত্র তিনিই স্পষ্ট করে বলতে পারবেন।

বিদেশে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিলে তাকে স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়ে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, সেটিও সংবিধান অনুযায়ী নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/