• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচ হলেন কুমিল্লার সিহান মোখলেছুর রহমান আবু

শাহাদাত কামাল শাকিল: / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শাহাদাত কামাল শাকিল: আন্তর্জাতিক অঙ্গনে আবারও কুমিল্লার সুনাম উজ্জ্বল করলেন কারাতে মাস্টার সিহান মোখলেছুর রহমান আবু। ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন অনুমোদিত এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এশিয়া কারাতে ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত কোচের গৌরব অর্জন করেছেন।

গত ১৫, ১৬ ও ১৭ জুলাই ২০২৬ ইং তারিখে ঢাকায় এশিয়া কারাতে ফেডারেশনের টেকনিক্যাল কমিশনের আয়োজনে কারাতে কোচেস ও রেফারী সেমিনার ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কারাতে ফেডারেশন মনোনীত কোচ ও রেফারীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

উক্ত পরীক্ষায় কুমিল্লা জেলা ও সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক, কুমিল্লা জেলা কারাতে টিচার্স ফাউন্ডেশনের সভাপতি, কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি এবং ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশনের সদস্য সিহান মোখলেছুর রহমান আবু সাফল্যের সাথে কোচেস পরীক্ষায় উত্তীর্ণ হন।

সিহান মোখলেছুর রহমান আবু বলেন, “আমার এই কৃতিত্বের জন্য বাংলাদেশ কারাতে ফেডারেশন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ আমাকে অনুপ্রাণিত করেছেন। আমার এই সাফল্যের মাধ্যমে এখন থেকে আরও ভালোভাবে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারব। এই সাফল্য কুমিল্লাসহ সমগ্র বাংলাদেশের ক্রীড়া ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।”

জানা যায়, সিহান মোখলেছুর রহমান আবু বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতার পাশাপাশি জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালদ্বীপসহ বহু দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক অর্জন করেছেন।

সিহান মোখলেছুর রহমান আবু এশিয়া কারাতে ফেডারেশনের কোচেস লাইসেন্সপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক, সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসারসহ কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, তার এই অর্জনের মাধ্যমে কুমিল্লা ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুনাম আরও বৃদ্ধি পেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/