• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: / ৫৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে আজ বিকেল ৪টায় সংগঠনের প্রধান কার্যালয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও কল্যাণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার শুরুতেই আগামী ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি, অতিথি তালিকা, অনুষ্ঠান পরিচালনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পর্ব, কেক কাটা, আলোচনা সভা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশব্যাপী সংগঠনের সকল জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান সুরমা আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুরুনাহার, দপ্তর সম্পাদক,মোঃ নুরুল ইসলাম খোকন। যুগ্ম মহাসচিব, মোঃ আবু তোহা, মোঃ আলমগীর হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক,মোঃ কামাল হোসেন। মহিলা বিষয়ক সম্পাদক, দিপা আক্তার, গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরী,নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ নুর আলম আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ রাসেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সালেসহ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সদস্যবৃন্দ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়; এটি সংগঠনের অতীত সাফল্য মূল্যায়ন, বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই অনুষ্ঠানটি সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানানো হয়।

সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন উপ-কমিটি গঠন, আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সমন্বয়, প্রচার-প্রচারণা জোরদার, গণমাধ্যমে সংবাদ প্রকাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হবে।

সভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ, দক্ষতা উন্নয়ন এবং সারাদেশে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/