• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বর্ষায় চলাচলের অনুপযোগী গৌরীপুরের গাগলা-ছিলিমপুর সড়ক, দুর্ভোগে এলাকাবাসী

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১১৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন: স্টাফ রিপোর্টার, (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩ নম্বর অচিন্তপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাগলা থেকে ছিলিমপুর মোড় হয়ে জল ভরুঙ্গা ব্রিজ পর্যন্ত সড়কটি এই বর্ষা মৌসুমে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা ও পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ দুর্ভোগ। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে গভীর গর্ত ও কাদার কারণে মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক সময় যানবাহন কাদায় আটকে গেলে ঠেলে পার করতে হচ্ছে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই দুর্ভোগ চরম আকার ধারণ করে। কৃষিপণ্য বাজারে নেওয়া, রোগীদের হাসপাতালে পৌঁছানো এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে নিত্যদিনই নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

এলাকাবাসী জানান, গাগলা-ছিলিমপুর হয়ে জল ভরুঙ্গা ব্রিজ পর্যন্ত এই সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। তাই জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/