• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‍্যালী, বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১০৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় এক বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশের বন্যাদুর্গত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহ কর্মসূচিও পালন করা হয়।

র‍্যালীটি ঝিনাইদহের উজির আলী ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর, কেসি কলেজ সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালীতে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন শতাধিক সমর্থক। এতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালী শেষে বন্যার্ত মানুষের সহায়তার জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ক্লাবের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছ থেকে স্বেচ্ছা অনুদান সংগ্রহ করেন। সংগৃহীত অর্থ আস-সুন্নাহ ট্রাস্ট-এর মাধ্যমে বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আয়োজকরা জানান।

র‍্যালীতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের অ্যাডমিন আহসান হাবিব রনক, ইমরান হোসেন, শাহিনুর রহমান লিটন, শাজাহান নবীন, জিকু হাসান, সুলতান আল এনাম, জাহান লিমন, সামি, তরিকুল ইসলাম, মমিনসহ ক্লাবের বিপুল সংখ্যক সদস্য ও সমর্থক।

আয়োজকরা জানান, ফিফা বিশ্বকাপ ২০২৬-কে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। খেলাধুলার আনন্দের পাশাপাশি মানবিক উদ্যোগে মানুষের পাশে দাঁড়ানোর এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/