• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ২১১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু এবং ঝিনাইদহ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আব্দুস সবুর মিয়া। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম নাজমুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি আবু জাফর এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজ।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়ন, শিক্ষক সমাজের ঐক্য সুদৃঢ়করণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষ পর্বে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইদহ সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে রাজধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আফরোজ সভাপতি এবং চুটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষক সমাজের আস্থা ও সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষকদের অধিকার আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/