• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৮৪ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আবু বকর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কের ঝিনাইদহ সদর উপজেলার ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান বাজার পশ্চিমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সেলো মেশিনচালিত আলমসাধু দ্রুতগতিতে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। গাড়িটিতে চালকসহ মোট চারজন আরোহী ছিলেন। পথিমধ্যে নগরবাথান বাজার পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে আলমসাধুর একটি চাকা রাস্তার পাশের নিচু অংশে নেমে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় নগরবাথান পশ্চিমপাড়া এলাকার ঠান্ডুর ছেলে আসাদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গাড়ির চালকের একটি পা ভেঙে যায় এবং অপর দুই যাত্রী হালকা আহত হন।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। নিহত আসাদের মরদেহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/