• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বেতান্দার উচ্চ বিদ্যালয়ে চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি মাহবুব আলম মামুন

মোঃ কামরুল হাসান (লিটন), স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): / ৩৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ কামরুল হাসান (লিটন), স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বেতান্দার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কার্যক্রম সচল রাখতে চার সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
সম্প্রতি শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের বিধিমালা অনুযায়ী গঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাহবুব আলম মামুন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি হিসেবে আব্দুর সামাদ, অভিভাবক সদস্য হিসেবে মো. বাদশাহ মিঞা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বোর্ডের আদেশে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত এই অ্যাডহক কমিটি সর্বোচ্চ ছয় মাস অথবা বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটি গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নতুন অ্যাডহক কমিটি অনুমোদনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সন্তোষের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যেই স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নিয়মিত পরিচালনা কমিটি গঠন করা হবে এবং বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/