• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিভাগীয় প্রধান হিসেবে পদায়ন পাওয়ায় মাহমুদুর রহমান ভূঞা স্যারকে ফুলেল শুভেচ্ছা

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১১৯ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: তিতাস পাড়ের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমান কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ও এই কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন৷ এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটি যোগ যোগ ধরে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। সেই ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন পেয়েছেন জনাব মাহমুদুর রহমান ভূঞা মহোদয়। মাহমুদুর রহমান ভূঞা ২৭ তম বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে কৃতিত্ব ও সুনামের সাথে ওনার দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রভাষক হিসেবে যোগদানে করেন তারপর সহকারী অধ্যাপক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে পদায়ন পেয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-১ শাখা ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ মোতাবেক ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ এর প্রজ্ঞাপনে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক , আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন। তিনি নরসিংদী জেলার একটি সুনাম ধন্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব মোখলেছুর রহমান ভূঞাও একজন সরকারী চাকরিজীবী ছিলেন।
তিনি বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করায় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাও স্যারকে অভিনন্দন ও শুকরিয়া আদায় করেন। শিক্ষার্থীরা বলেন এমন একজন স্যার পাওয়া ভাগ্যের ব্যাপার।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ কাজী মেহেদি হাসান বলেন, মাহমুদুর রহমান ভূঞা স্যারের মতো বিভাগীয় প্রধান পেয়ে আমরা আনন্দিত। কেননা স্যারের মতো ছাত্র বান্ধব লোককে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার।
স্যার বিভাগীয় প্রধান হওয়ায় ইসলামিক স্টাডিজ বিভাগ ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও স্যারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/