• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজদীখানে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি ; / ১১১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি ; মুন্সীগঞ্জের সিরাজদীখান পৃথক দুই স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার নিমতলা রেলস্টশনের এলাকা থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রেল লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় । পরে ঢাকা রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রেল পুলিশের এস আই ( উপ-পরিদর্শক) মো.কাইয়ুম আলী বলেন,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিক ভাবে ধারনা করছি রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে । তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।

অপরদিকে,সিরাজদীখান উপজেলার সিরাজদীখান –গুডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়নের ভিটিগাও গোয়াল পাড়া এলাকায় রাস্তার পাশে নুরুল ইসলাম নামে (৬৫) এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে সিরাজদীখান থানা পুলিশ ।

শনিবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । পুলিশ মরদেহটি উদ্ধার করে । নুরুল ইসলাম সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগলিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার পুত্র ।

সিরাজদীখান থানার ওসি তদন্ত মো.,হাবিবুর রহমান জানান, আজ দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় অটোচালক নুরুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় তার অটোটি দুমড়ে মুচড়ে যায় । ওসি আরো জানান, ধারনা করছি, গুরুতর আহত নুরুল ইসলামকে উদ্ধার করে অজ্ঞাত ব্যক্তি হাসপাতালে রওনা দিলে পথেই অটো চালক নুরুল ইসলাম মারা যায়, ঝামেলা এড়াতে মরদেহটি রাস্তায় ফেলে যায়। বর্তমানে মরদেহটি থানায় আছে।

নিহত অটো চালক নুরুল ইসলামের ভাগিনা মো. শাহীন বলেন, আমরা ধারণা করছি, যে গাড়িটি আমার মামাকে দুর্ঘটনায় আহত করেছে, তারাই হাসপাতালে নিয়ে যাচ্ছিল পথে মামা মারা গেলে, মরদেহটি রাস্তায় ফেলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/