• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বৃষ্টি উপেক্ষা করে সখীপুরে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: টানা বৃষ্টি উপেক্ষা করে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় পৌরসভার তাললতা চত্বরে আয়োজিত পথসভায় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকরা অংশ নেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণের অধিকার, সুশাসন, জবাবদিহিতা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণমানুষকে সঙ্গে নিয়েই দল এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মুখ্য সংগঠক( উত্তরাঞ্চলের)সারজিস আলম। তিনি বলেন, দেশের তরুণ সমাজকে নেতৃত্বে এনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনপিপির রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
এ সময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বৃষ্টি উপেক্ষা করেই বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পথসভা শুরু হয়ে
তাললতা চত্বরে শেষ হয়। এনসিপির এ পথসভাকে ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
পথসভা শেষে নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচি পালন করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/