• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা!

মো.মিলটন শেখ,স্টাফ রিপোর্টার: / ৬৬ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মো.মিলটন শেখ,স্টাফ রিপোর্টার: নড়াইল সদর উপজেলায় কিশোরদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মোস্তাফা কাজী (৭০) নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র লাঠি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করছেন।

নিহত মোস্তফা কাজী উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। তিনি কয়েক বছর আগে পলাইডাঙ্গা গ্রাম থেকে একই ইউনিয়নের মহারাগ গ্রামে বাড়ি করে স্থায়ীভাবে ভাবে বসবাস করে আসছেন।
স্বজন ও পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার ২৯শে জুন বিকেলে উপজেলার ভদ্রবিলা বাজারের পাশে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের কিশোররা মারামারি করে। এ নিয়ে গত বৃহস্পতিবার ২ই জুলাই বিকেলেও দুইপক্ষের কিশোরেরা আবারো মারামারিতে জড়ায়। পরে দু’পক্ষের লোকজন তাদের থামিয়ে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে বসে মীমাংসার আশ্বাস দিলে দু’পক্ষ মেনে নেয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নিহত মোস্তফা কাজী বাড়ি থেকে মীমাংসা সালিশে ভদ্রবিলা বাজারে যাওয়ার জন্য রউনা হন। পথে প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ওই এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/