• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা এর উদ্বোধন এবং অনুদান বিতরণ

মুসলিম হক,বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥ / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

০২ জুলাই হতে ০৪ জুলাই ২০২৬ খ্রিঃ পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে ০৩ (তিন) দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার। কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখি এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডা. র্পাথ জ¦ীময় সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার বরকতউল্লাহ, অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, পৌর বিএনপিরভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন প্রমূখ।
মেলা প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ০৪ জুলাই ২০২৬ খ্রিঃ শনিবার সমাপনী অনুষ্ঠিত হবে।
পরে প্রধান অতিথি উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বেসরকারি এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্রান্ট, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক স্বেচ্ছাসেবী সংস্থা ও দুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন এবং এলজিইডির ব্যাবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ, ক্রীড়া সামগ্রী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং নারীদের সাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিন ও সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন। শেষে প্রধান অতিথিসহঅন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং জাতীয় ফল মেলা উপলক্ষে প্রদর্শিত বিভিন্ন দেশীয় ফলের গুণাগুণ সম্পর্কে অবহিত হোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/