• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে তিন দিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন শুরু

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ঝিনাইদহে তিন দিনব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিমুল ইহসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও বিদ্রোহের প্রতীক। তাঁর সাহিত্য, গান ও দর্শন আজও সমাজকে বৈষম্য, অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

আলোচনা শেষে নজরুলের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সাংস্কৃতিক পরিবেশনায় কবির সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন আলোচনা সভার পাশাপাশি নজরুলসংগীত, আবৃত্তি, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/