• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেট থেকে উদ্ধার

এম এ মোমিন / ৫১ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বিদ্যালয় থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে একদিন পর সিলেট থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, একটি সংঘবদ্ধ চক্র প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ওই চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি করার পরপরই মেয়েদের সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান: “গতকাল মঙ্গলবার রাত থেকেই পুলিশ নিখোঁজ ছাত্রীদের সন্ধানে দিন-রাত এক করে কাজ শুরু করে। আধুনিক প্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আজ সিলেটের একটি বাস কাউন্টার থেকে চার ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।”

উদ্ধারের সময় ছাত্রীরা সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষা করছিল। সীমান্ত এলাকা গোয়াইনঘাটের দিকে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থানের কারণে পুলিশের ধারণা, কোনো পেশাদার পাচারকারী চক্র তাদের ফুসলিয়ে বা প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উদ্ধারকৃত ছাত্রীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং এই ঘটনার পেছনে কোন চক্র জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/