ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পাওয়ার টিলার প্রতিযোগিতা। শনিবার (২৭ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৮২টি পাওয়ার টিলার অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। দিনভর উৎসবের আমেজে এলাকাবাসী খেলা উপভোগ করেন। অংশগ্রহণকারীদের দক্ষতা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি গরু, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ছাগল এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি রাইস কুকার ও তিনটি মোবাইল ফোন সেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুব বিশ্বাস নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারেফ হোসেন, জুলমত মণ্ডল এবং সারুটিয়া মসজিদের ইমাম আব্দুস সামাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুর রহমান মিন্টু।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আন্দলবাড়ীয়া এলাকার রাকিব হাসান প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন, বাজার গোপালপুরের জাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন চান্দুয়ালীর রকি মিয়া।
আয়োজকরা জানান, গ্রামীণ ক্রীড়া ও সামাজিক সম্প্রীতি জোরদার করতেই এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
https://slotbet.online/